IQNA

22:24 - March 10, 2016
সংবাদ: 2600426

১৮০ ভাষায় কুরআন অনুবাদের পদক্ষেপ গ্রহণ করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের প্রচলিত ১৮০টি ভাষায় কুরআন অনুবাদ করা হবে।

১৮০ ভাষায় কুরআন অনুবাদের পদক্ষেপ গ্রহণ করল তুরস্ক
১৮০ ভাষায় কুরআন অনুবাদের পদক্ষেপ গ্রহণ করল তুরস্ক

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মাজহার বিলগেইনঘোষণা করেছেন: তুরস্কের ধর্ম মন্ত্রণালয় বিশ্বের প্রচলিত ১৮০টি ভাষায় কুরআন অনুবাদ ও প্রিন্টের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেছেন: পৃথিবীতে সম্পূর্ণরূপে ভিন্ন ১৮০টি ভাষা রয়েছে। তুরস্কের ধর্ম মন্ত্রণালয় এসকল ভাষায় কুরআন অনুবাদ এবং প্রিন্টের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অদূর ভবিষ্যতে এই লক্ষ্যে অর্জনের আশা প্রকাশ করে বিলগেইন বলেছেন: এ পদক্ষেপের মাধ্যমে বিশ্বের অধিকাংশ মানুষ পবিত্র কুরআনের সাথে পরিচিত হবেন।

তিনি গুরুত্বারোপ করে বলেছেন: বর্তমানে বিশ্বের ১০টি ভাষায় বিশেষ করে ইংরেজি, ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ, কির্গিজ, বুলগেরিয়ান, কাজাখ, বসনীয় ভাষয় কুরআন অনুবাদ ও প্রিন্টের কাজ সম্পাদন করা হচ্ছে।

iqna

captcha