IQNA

থাইল্যান্ডে ‘কুরআনের দৃষ্টিতে স্বাস্থ্যকর জীবনধারা’ শীর্ষক সেমিনার

13:27 - March 12, 2016
সংবাদ: 2600434
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে ব্যাংককের হেরিটেজ হোটেলে আজ (১২ই মার্চ) সকালে ‘কুরআনের দৃষ্টিতে স্বাস্থ্যকর জীবনধারা’ শীর্ষক সেমিনার শুরু হয়েছে।
থাইল্যান্ডে ‘কুরআনের দৃষ্টিতে স্বাস্থ্যকর জীবনধারা’ শীর্ষক সেমিনার

বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক শীর্ষক সেমিনার আজকে সকাল ৯টায় শুরু হয়েছে এবং একাধারে ১৮টা পর্যন্ত অব্যাহত থাকবে।
থাইল্যান্ডে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার ‘মুহাম্মাদ রেজা যিনালী’ জানিয়েছেন: সেমিনারের প্রোগ্রাম পূর্বে ঘোষণা অনুযায়ী চলমান রয়েছে।
তিনি বলেন: ব্যাংককে অনুষ্ঠিত উক্ত কুরআনিক সেমিনার প্রশ্ন-উত্তর পর্ব এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
‘কুরআনের দৃষ্টিতে স্বাস্থ্যকর জীবনধারা’ শীর্ষক সেমিনারে গবেষকগণ ‘কুরআন; মানব জাতীর সর্বোত্তম সমাধান’, ‘পবিত্র কুরআনের দৃষ্টিতে মানব’, ‘পবিত্র কুরআনের দৃষ্টিতে রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা’ এবং ‘কুরআন ; মনব জাতির আধ্যাত্মিক উন্নয়নের মুল চাবিকাঠি’র আলোকে লিখিত প্রবন্ধ সমূহ উপস্থাপন করেছেন।
iqna

captcha