IQNA

অত্যাচার এবং অপচয়ের কারণেই মানুষ ইমাম মাহদীকে(আ.) দেখার যোগ্যতা হারিয়েছে

22:35 - March 14, 2016
সংবাদ: 2600448
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, যেনে রেখ পৃথিবী কখনোই আল্লাহর হুজ্জাত থেকে খালি থাকে না। কিন্তু মানুষের তাদের নিজেদের অন্যায়-অত্যাচার এবং অপচয়ের কারণে ইমাম মাহদীকে দেখার যোগ্যতা হারিয়ে ফেলবে এবং ইমামকে দেখার জন্য তাদের চোখ অন্ধ হয়ে যাবে। কেননা পৃথিভী যদি এক ঘন্টা ইমাম ছাড়া থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে।
অত্যাচার এবং অপচয়ের কারণেই মানুষ ইমাম মাহদীকে(আ.) দেখার যোগ্যতা হারিয়েছে
 ইমাম জাফর সাদিক(আ.) বলেন, একদা ফুরাত নদীতে বণ্যা শুরু হলে হযরত আলী(আ.) ইমাম হাসান ও হুসাইনকে সাতে নিয়ে যান এবং জনগণকে বণ্যার কবল থেকে রক্ষা করেন। জনগণ ইমামের প্রশংসা করলে ইমাম বলেন, তথাপি আমি এবং আমার এই সন্তানদ্বয় তোমাদের মত লোকের হাতে শহীদ হবে। তবে আল্লাহ শেষ জামানায় আমাদের এক সন্তানকে পাঠাবেন যে আমাদের সবার উপর যে জুলুম হয়েছে তার প্রতিশোধ গ্রহণ করবে।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, আমার কাছ থেকৈ এই মূল্যবান কথাটিও শনে রাখ। শেষ জামানায় এমন াএক আল্লাহর হুজ্জাত থাকবে যাকে মানুষ চিনবে না কিন্তু তিনি মানুষকে চিনবেন। যেভাবে হযরত ইউসুফকে জনহণ চিনত না কিন্তু তিনি সবাইকে চিনতেন।

এরপর তিনি সূরা ইয়াসিনের ৩০ নং আয়াতটি তিলাওয়াত করেন: "يَا حَسْرَةً عَلَى الْعِبَادِ ۚ مَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ"

হায়! দুঃখ বান্দাদের জন্য! তাদের নিকট এমন কোন রাসূল আগমন করেনি যাকে নিয়ে তারা হাস্য-কৌতুক করেনি।  তারা কি লক্ষ্য করেনি, আমরা তাদের পূর্বে কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি? যারা তাদের নিকট প্রত্যাগমন করবে না।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, শেষ জামানায় ফেতনার সময় তারাই উত্তম লোক যারা চুপ থাকবে এবং কিছুই প্রকাশ করবে না।

হযরত আলীর(আ.) মদ্যে সকল নবীর ভাল গুণাবলী বিদ্যমান ছিল। তিনি ছিলেন মহানবীর(সা.) জ্ঞানের শহর এবং তার উত্তরাধিকারী। কিন্তু কুরাইশরা হযরত আলীর ইমামতকে কবুল করবে না।

captcha