IQNA

কারবালায় অনুষ্ঠিত হল কুরআনের শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স

23:46 - March 21, 2016
সংবাদ: 2600486
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের পক্ষ থেকে লন্ডনের কুরআনের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
কারবালায় অনুষ্ঠিত হল কুরআনের শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স


বার্তা সংস্থা ইকনা: লন্ডনের অধিবাসীদের জন্য ইরাকের কারবালা নগরীতে উক্ত প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কুরআনের শিক্ষা এবং মুবাল্লিগদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য উক্ত কোর্স অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কোর্সে কুরআনের বিজ্ঞানের গ্রন্থ, ওকফ এবং এবদার নিয়মাবলী সহ কুরআন তেলাওয়াতের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের কুরআনিক বিজ্ঞান ও তাফসির এবং প্রিন্টের পরিচালক জিয়া উদ্দিন হামিদ আল যোবাইদীএ ব্যাপারে বলেছেন: লন্ডন থেকে আগত কুরআনের শিক্ষকদের জন্য হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের পক্ষ থেকে বিভিন্ন ধরণের কোর্স অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কুরআনিক বিজ্ঞান এবং তার ইতিহাসের আলোকে সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: কুরআনিক বিজ্ঞান এবং মাফাহিমের প্রসারে উদ্দেশ্য এধরণের কোর্স অনুষ্ঠিত হচ্ছে। আশাকরছি লন্ডনের সহ ইউরোপের অন্যান্য দেশের কুরআনের শিক্ষকদের জন্য এধরণের কোর্স অনুষ্ঠিত হবে এবং এর প্রসার ঘটবে।

iqna


captcha