IQNA

15:53 - April 03, 2016
সংবাদ: 2600549

আলীগড় ইসলামি বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআনের আলোকে আন্তর্জাতিক সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলীগড় ইসলামি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (৪র্থ এপ্রিল) ‘সমসাময়িক দৃষ্টিতে কুরআনের আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষা’র আলোকে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আলীগড় ইসলামি বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআনের আলোকে আন্তর্জাতিক সেমিনার


বার্তা সংস্থা ইকনা: উক্ত আন্তর্জাতিক সেমিনার আলীগড় বিশ্ববিদ্যালয়ের কুরআন স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
ভারতীয় সরকারের সংখ্যালঘু ভাষা কমিশনার অধ্যাপক আখতারুল ওসি ‘সমসাময়িক দৃষ্টিতে কুরআনের আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষা’ শীর্ষ সেমিনারে বক্তৃতা পেশ করবেন।
‘পবিত্র কুরআনে আইনগত আলোচনা’, ‘হযরত মুহাম্মাদ (সা.) এর তার অনুসারীগণ যেভাবে পবিত্র কুরআনের অনুসরণ করেন’, ‘কুরআনের নান্দনিক দিক’ এবং ‘আধুনিক সমাজ বিজ্ঞানের আলোকে কুরআনিক বিজ্ঞান’ বিষয়ের ওপর আলোচনা করা হবে।
ভারত সহ অন্যান্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ উক্ত সেমিনারে উপস্থিত থাকবেন।
iqna
captcha