আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ হচ্ছে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের পতাকাবাহী। ইরানের প্রচেষ্টার কারণে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের তৎপরতা কমে গেছে বলেও তিনি আজ (শনিবার) মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, যদি ইরান দায়েশের বিরুদ্ধে অবস্থান না নিত তাহলে উগ্র এই সন্ত্রাসী গোষ্ঠী ইরাক ও সিরিয়ার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে তাদের লক্ষ্য পূরণ করত। ইরানের জনগণকে অবশ্যই তার এ প্রচেষ্টার প্রতি সমর্থন দিতে হবে বলে উল্লেখ করেন। #