IQNA

23:15 - May 04, 2016
সংবাদ: 2600717

ঈদে মাবআস উপলক্ষে আঙ্কারায় উৎসব মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় পবিত্র ঈদে মাবআস উপলক্ষে আজ (৪র্থ মে) রাতে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

ঈদে মাবআস উপলক্ষে আঙ্কারায় উৎসব মাহফিল


বার্তা সংস্থা ইকনা: আঙ্কারায় অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে কালচারাল সেন্টারের মিলনায়তনে উক্ত উৎসব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

পবিত্র ঈদে মাবআস উপলক্ষে আঙ্কারায় অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশ সকলকে অভিনন্দন জানিয়েছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

উৎসব মাহফিল স্থানীয় সময় ২০টায় শুরু হবে এবং জামাত সহকারে নামাজ, বক্তৃতা, মর্সিয়া, গজল এবং প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Iqna


ট্যাগ্সসমূহ: মাহফিল ، ইরানী ، তুরস্কের
captcha