IQNA

মালয়েশিয়ায় প্রথম কুরআনিক রেডিও চালু হয়েছে

23:51 - June 07, 2016
সংবাদ: 2600922
মালয়েশিয়ায় প্রথম কুরআনিক রেডিও চালু হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার ইসলামি সংগঠন পরামর্শমূলক কাউন্সিলের পক্ষ থেকে 'নুর আল কুরআন রেডিও' নামক প্রথম কুরআনিক রেডিও'র কার্যক্রম চালু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার ইসলামী সংগঠনের সভাপতি 'মোহাম্মাদ আজিমী আব্দুল হামিদ গতকাল (৬ষ্ঠ জুন) ঘোষণা করেছেন: পবিত্র কুরআনের নুরের বরকতে উক্ত রেডিওতে পবিত্র কুরআনের আলোকে জীবন পরিচালনার পদ্ধতি সম্পর্কে অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে।
তিনি বলেন: পরীক্ষামূলক সম্প্রচার ছাড়াই 'নুর আল কুরআন রেডিও' ইন্টারনেটে সম্প্রচার করা হচ্ছে।
আব্দুল হামিদ বলেন: যে সকল ব্যক্তি মণ্ডলী কুরআন তিলাওয়াত শিখছেন এবং কুরআন হেফজ করেছেন তাদের সুবিধার জন্য উক্ত রেডিওর অনুষ্ঠানমালা ২৪ ঘণ্টা সম্প্রচার করা হচ্ছে। উক্ত রেডিওতে কুরআনের আলোকে অনুষ্ঠান ছাড়া অন্য কোন অনুষ্ঠান সম্প্রচারিত হবে না।
'নুর আল কুরআন রেডিও' নামক প্রথম কুরআনিক রেডিও'র কার্যক্রম www.radionurulquran.com ওয়েবসাইটে সম্প্রচার করা হচ্ছে।
iqna




captcha