IQNA

17:02 - June 20, 2016
সংবাদ: 2601027

তুরস্কের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হলেন বাংলাদেশের প্রতিনিধি/ প্রতিযোগিতায় উত্তীর্ণদের উপস্থিতিরে ৩৬টি শহরে কুরআন মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি তুরস্কে ৪র্থতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার হেফজ বিভাগে প্রথম স্থানের অধিকারী হয়েছেন বাংলাদেশের টাঙ্গাইল জেলার হাফেজ আবদুল আখের।

তুরস্কের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হলেন বাংলাদেশের প্রতিনিধি/ প্রতিযোগিতায় উত্তীর্ণদের উপস্থিতিরে ৩৬টি শহরে কুরআন মাহফিল


বার্তা সংস্থা ইকনা: ১৭বছর বয়সী হাফেজ আবদুল আখের টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার মাওলানা আবদুল আলিম ও আকলিমা বেগমের সুযোগ্য কনিষ্ঠ সন্তান।

প্রতিযোগিতায় উত্তীর্ণদের উপস্থিতিরে তুরস্কের ৩৬টি শহরে কুরআন মাহফিল

তুরস্কে ৪র্থতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা উত্তীর্ণদের উপস্থিতিতে সেদেশের ৩৬ শহরের কুরআন মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতায় উত্তীর্ণদের সাথে তুরস্কের বেশ কয়েকজন কারি ও হাফেজ উক্ত কুরআন মাহফিলে অংশগ্রহণ করছে।

৪র্থতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের প্রতিনিধি পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন এবং হেফজ বিভাগে বাংলাদেশের টাঙ্গাইল জেলার হাফেজ আবদুল আখের প্রথম স্থানের অধিকারী এবং সোমালিয়ার প্রতিনিধি দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন।

প্রতিযোগিতায় উত্তীর্ণ এই চার প্রতিযোগী উক্ত কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন। উক্ত কুরআন মাহফিল ১৯ই জুন শুরু হয়েছে এবং একাধারে ২৬শে জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

Iqna


captcha