IQNA

15:52 - June 26, 2016
সংবাদ: 2601064

মালয়েশিয়ায় ব্রেইল বর্ণমালায় কুরআন মুদ্রণ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার ইসলামিক ব্লাইন্ড অর্গানাইজেশন সেদেশের দৃষ্টিহীনদের জন্য ব্রেইল বর্ণমালায় কুরআন মুদ্রণ করেছে।

মালয়েশিয়ায় ব্রেইল বর্ণমালায় কুরআন মুদ্রণ

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাসের চতুর্থ সপ্তাহের শুরুতেই মালয়েশিয়ার ইসলামিক ব্লাইন্ড অর্গানাইজেশন সেদেশের দৃষ্টিহীনদের জন্য ব্রেইল বর্ণমালায় কুরআন মুদ্রণের পদক্ষেপ গ্রহণ করেছে। যাতে করে এই পবিত্র মাসে সেদেশের দৃষ্টিহীনগণ কুরআন তিলাওয়াত করতে পারে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইসলামিক ব্লাইন্ড অর্গানাইজেশনের সদর দপ্তরে এসকল কুরআন শরিফ প্রিন্ট করা হয়েছে এবং দৃষ্টি প্রতিবন্ধীদের গৃহে প্রেরণ করা হচ্ছে।

মালয়েশিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান উক্ত অর্গানাইজেশনে তাদের যাকাত প্রদান করে এসকল কুরআন প্রিন্ট করার জন্য সাহায্য করেছে।

ইসলামিক ব্লাইন্ড অর্গানাইজেশন (PERTIM) ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং মালয়েশিয়ার ব্রেইল বর্ণমালায় কুরআন প্রিন্টের অনুমোদন শুধুমাত্র উক্ত অর্গানাইজেশনেরই রয়েছে।

Iqna


captcha