আন্তর্জাতিক ডেস্ক: ‘ইমাম রেজা (আ.) এর দৃষ্টিতে ধর্ম ও সরকার’ শীর্ষক অনুষ্ঠানামালা আগামী ১৯ আগস্ট সেনেগালের ফিতিক প্রদেশের ডেফলিং রেডিও থেকে প্রচারিত হবে।

‘সুরাইয়া লি আহলিল বাইত (আ.)’ কেন্দ্রের প্রধান এবং এ অনুষ্ঠানের উপস্থাপক ও বিশ্লেষক ডাকারে অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলর সৈয়দ হাসান ইসমাতি’র সাথে সাক্ষাতে জানান: সেনেগালের জনগণ আহলে বাইতকে (আ.) ভালবাসে। কিন্তু তাঁদের জীবনী সম্পর্কে খুব বেশী পরিচিত নয়।
ইমাম রেজা (আ.) এর ব্যক্তিত্বের উপর এ নিয়ে পরপর তিন বছর রেডিও ডেফলিং এ ধরনের অনুষ্ঠান প্রচার করছে।#3523662