IQNA

13:10 - August 21, 2016
সংবাদ: 2601427
ওআইসির মহাসচিব

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার নয়

আন্তর্জাতিক ডেস্ক: ওআইসি মহাসচিব আইয়াদ মাদানি গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে কাশ্মীরের পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, ভারতীয় শাসনের অধীনে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি এখন আর অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। কাশ্মীরের মুসলমানদের সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে।

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার নয়


বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতি গণভোটের দিকে চলে যাচ্ছে। গণভোটকে কারোরই ভয় পাওয়া উচিত নয় বরং কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং জাতিসংঘের প্রস্তাব মেনে এ সমস্যার সমাধান হওয়া দরকার।

তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে; এ অবস্থায় চলমান সমস্যা রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য কাজ করতে তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। আইয়াদ আমিন বলেন, ওআইসি চায়- শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যার সমাধান হোক। কাশ্মীর ইস্যুতে ওআইসি একজন বিশেষ উপদেষ্টা ও একটি কনটাক্ট গ্রুপ নিয়োগ করেছে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে এ গ্রুপ নিউ ইয়র্কে বৈঠক করবে বলেও জানান তিনি।

ওআইসির পরবর্তী অধিবেশন পাকিস্তানে অনুষ্ঠিত হবে বলেও জানান সংস্থার মহাসচিব আইয়াদ আমিন মাদানি।


iqna

captcha