IQNA

19:38 - August 22, 2016
সংবাদ: 2601434

নাইজেরিয়ায় ‘ইসলামের দৃষ্টিতে নারী’ শীর্ষক সম্মেলন

রাজনৈতিক ও সামাজিক ডেস্ক: একদিন ব্যাপী ‘ইসলামের দৃষ্টিতে নারী’ শীর্ষক সম্মেলন ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে আবুজায় অনুষ্ঠিত হয়েছে। এতে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) কে মুসলিম নারীদের আদর্শ হিসেবে স্মরণ করেছেন বক্তারা।

নাইজেরিয়ায় ‘ইসলামের দৃষ্টিতে নারী’ শীর্ষক সম্মেলন
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ‘ইসলামের দৃষ্টিতে নারী’ শীর্ষক সম্মেলন ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে ১ দিন ব্যাপী গতকাল (রোববার, ২১ আগস্ট) আবুজায় অনুষ্ঠিত হয়েছে।

আবুজা বিশ্ববিদ্যালয়ের ইসলামি ছাত্র সংঘের সদস্যদের উপস্থিতিতে আবুজা সেন্ট্রাল মসজিদের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর ইরানের ডেপ্যুটি কাউন্সেলর সাঈদ উম্মিদি ইরানে নারীদের বর্তমান অবস্থার উপর আলোকপাত করেন।

তিনি বলেন: তাদের কিশোরীদের সাথে তাকফিরি সন্ত্রাসীদের অমানবিক আচরণের তিক্ত অভিজ্ঞতা যে দেশটির জনগণের রয়েছে এমন একটি দেশে এ ধরনের সম্মেলনের আয়োজন অত্যন্ত জরুরী।

তার সংযোজন: আমরা আশাবাদি যে, অপহৃত ঐ সকল কিশোরীরা দ্রুতই সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি পাবে।#3524669

captcha