IQNA

10:46 - September 12, 2016
সংবাদ: 2601556

মিনার শহীদদের স্মরণে কারবালায় কুরআন মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: মিনা’র শহীদদের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ কুরআন তেলাওয়াত সভা হযরত ইমাম হুসাইন (আ.) এর মাজারে অনুষ্ঠিত হয়েছে।

মিনার শহীদদের স্মরণে কারবালায় কুরআন মাহফিল

ইমাম হুসাইন (আ.) এর মাজারের দারুল কুরআনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ কুরআন মাহফিল, ইমাম হুসাইন (আ.) এর মাজার সংশ্লিষ্ট দারুল কুরআনের উদ্যোগে গতবছর মিনা’র মর্মান্তিক ঘটনায় শাহাদাতপ্রাপ্ত হাজিদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে।

ইমাম হুসাইন (আ.) এর মাজারের কারী ও মুয়াজ্জিন ‘মুস্তাফা গালিবী’র তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘রাসুল আমেরি’ ও ‘মুস্তাফা হামদান’সহ ইরাকির শীর্ষস্থানীয় অপর কারীদের মধুর কন্ঠে তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিল অব্যাহত থাকে।

প্রসঙ্গত, গতবছর সৌদি কর্তৃপক্ষের দূর্বল ব্যবস্থাপনার কারণে মিনায় বাইতুল্লাহিল হারামের হাজার হাজার যেয়ারতকারী শহীদ হন। ঐ সকল শহীদদের মধ্যে ইরানের বেশ কয়েকজন সনামধন্য কারীও ছিলেন।#3529530


captcha