আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমা নামাযের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানবতার ওপর যে গণহত্যা চলছে তার মূলে রয়েছে সৌদি আরবের ওয়াহাবি মতবাদ। তিনি আরো বলেছেন, দারিদ্রপীড়িত ইয়েমেনে যে বর্বর আগ্রাসন চলছে তা হচ্ছে গত তিন শতাব্দি ধরে চলে আসা সৌদি আরবের অপরাধেরই চিত্র।

তিনি বলেন, সৌদি সরকার হচ্ছে মানবতা-বিরোধী সরকার; মানবাধিকার, ইসলাম ও কুরআন-বিরোধী সরকার। এদের সঙ্গে সম্পর্ক রয়েছে ইহুদিবাদীদের যারা ইসলামের প্রতি প্রকাশ্য শত্রুতা করে থাকে। সিরিয়া প্রসঙ্গে আয়াতুল্লাহ খাতামি বলেন, আমেরিকা যতক্ষণ পর্যন্ত দেশটিতে উপস্থিত আছে ততক্ষণ পর্যন্ত সেখানে শান্তি ও স্থিতিশীলতা আসবে না।#