IQNA

15:05 - September 20, 2016
সংবাদ: 2601602

ইউরোপের ইসলামী সেন্টারে ঈদে গাদীর উপলক্ষে উৎসব মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.) দশম হিজরির ১৮ জিলহজ্ব গাদিরে খুম নামক স্থানে আলী (আ.)-কে তার স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা দেন। তখন থেকেই ১৮ই জিলহজ্ব পবিত্র গাদির দিবস হিসেবে পরিচিত।

ইউরোপের ইসলামী সেন্টারে ঈদে গাদীর উপলক্ষে উৎসব মাহফিল
ইউরোপের ইসলামী সেন্টারে ঈদে গাদীর উপলক্ষে উৎসব মাহফিল

বার্তা সংস্থা ইকনা: পবিত্র ঈদে গাদীর উপলক্ষে ইউরোপের বিভিন্ন শহরের ইসলামী সেন্টারের পক্ষ থেকে আজ (২০ সেপ্টেম্বর) উৎসব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউরোপের ইসলামী সেন্টারের ওয়েবসাইটে পবিত্র ঈদে গাদীর উপলক্ষে উৎসব মাহফিলের সময়সূচী ঘোষণা করেছে। ইউরোপের ইসলামী সেন্টারের ঘোষণা অনুযায়ী
:
লন্ডনে ইংল্যান্ডের ইসলামিক সেন্টার: লন্ডনের স্থানীয় সময় ১৯:৩০টায় শুরু হবে।

জার্মানিতে হ্যামবুর্গ ইসলামিক সেন্টার: মাগরিবের নামাজের পর শুরু হবে। হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের সভাপতি ও পেশ ইমাম আয়াতুল্লাহ রামাজানী বক্তৃতা পেশ করবেন।

যুক্তরাজ্যের গ্লাসগোয়
'আল-হুদা ইসলামিক সেন্টার: "অ্যাশলে" শহরের মসজিদে স্থানীয় সময় ১৯:৩০টায় শুরু হবে।
যুক্তরাজ্যের নিউক্যাসল ইসলামী সেন্টার: স্থানীয় সময় ১৯:৩০টায় শুরু হবে এবং একাধারে ২২টা পর্যন্ত অব্যাহত থাকবে। উক্ত উৎসব মাহফিলে বক্তৃতা পেশ করবেন আয়াতুল্লাহ ওয়ায়েজী।

সুইজারল্যান্ডে আহলে বাইত (আ.) ইসলামী ও সাংস্কৃতিক সেন্টার: স্থানীয় সময় ১৮:৩০টায় শুরু হবে।

অস্ট্রিয়ায় ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার: এশার নামাজের পর ১৯:১৫টায় শুরু হবে।

এসকল অনুষ্ঠানে আহলে বায়েতের (আ.) শানে বক্তৃতা
, গজল, ইসলামিক সঙ্গীত এবং উপস্থিত দর্শনার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
iqna


captcha