IQNA

0:12 - October 27, 2016
সংবাদ: 2601838

ইসলাম প্রচারের জন্য মুসলমানদের আরো মিডিয়া কাভারেজ প্রয়োজন!

আন্তর্জাতিক ডেস্ক: আইরিশ অভিবাসী কাউন্সিল জানিয়েছে, আয়ারল্যান্ডের মুসলমানদের নিজেকে পরিচয় করানোর জন্য আরো বেশী মিডিয়ার প্রয়োজন।

ইসলাম প্রচারের জন্য মুসলমানদের আরো মিডিয়া কাভারেজ প্রয়োজন!
ইসলাম প্রচারের জন্য মুসলমানদের আরো মিডিয়া কাভারেজ প্রয়োজন!

বার্তা সংস্থা ইকনা: আইরিশ অভিবাসী কাউন্সিল জানিয়েছে, আয়ারল্যান্ডের মুসলমানদের নিজেকে পরিচয় করানোর জন্য আরো বেশী মিডিয়ার প্রয়োজন। কেননা সত্য ইসলামের প্রচারের জন্য মিডিয়া থাকা একান্ত জরুরী।
প্রতিবেদনে বলা হয়, ইসলাম সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি করার জন্য মুসলমানদের পর্যাপ্ত প্রচার মাধ্যম নেই।
ইসলাম আয়ারল্যান্ড দ্রুততম ক্রমবর্ধমান সংখ্যালঘু ধর্ম যাতে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, প্রায় ৫০ হাজার মুসলমান সে দেশে বসবাস করে।
অনুরূপভাবে মুসলমানদেরকে বলা হয়েছে, তারা যখন আয়ারল্যান্ডের মিডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক ইমেজ দেখতে পাবে তখন এ ব্যাপারে তাদের অভিযোগ উপস্থাপন করতে হবে।
রানিম সালাহ নামে এক ব্যক্তি ছয় বছর ধরে আয়ারল্যান্ডে বসবাসরত এবং নিশ্চিত যে এই দেশে কিছু মুসলিম অনেক খারাপ অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি বলেন: আমি শুনেছি এবং দেখেছি যে, অনেক মানুষ তাদের ধর্ম এ হিজাবের কারণে অপমান ও নির্যাতনের শিকার হন এবং আরও দেখেছি যে অনেক মুসলমান নারীর হিজাব, তাদের থেকে টানা হয় এবং এটা খুব অস্বস্তিকর।
মেডিকেলের ছাত্রী তিনি রানিম সালাহ বলেন, মিডিয়া মুসলমানদের অনুপস্থিতির করাণে বর্ণবাদী বৈষম্য আরো জটিল হচ্ছে।
iqna
captcha