IQNA

23:54 - November 03, 2016
সংবাদ: 2601880

অটিজমে আক্রান্ত শিশুর সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে আশ্চর্য হল বিচারকমণ্ডলী

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের 'আল-গারাবিয়া' প্রদেশ অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত করে সকলের মন জয় করেছেন অটিজমে আক্রান্ত এক শিশু।

অটিজমে আক্রান্ত শিশুর সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে আশ্চর্য হল বিচারকমণ্ডলী


অটিজমে আক্রান্ত শিশুর সুললিত কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত
বার্তা সংস্থা ইকনা: অটিজমে আক্রান্ত শিশু আহমাদ আলাউদ্দিন আব্দুল হুমাইদ হাবাসা' মিশরের 'আল-গারাবিয়া' প্রদেশ অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় ইসরা সুরার আয়াত তিলাওয়াত করে উপস্থিত দর্শক ও বিচারকদের আশ্চর্য করেছে।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত কুরআন প্রতিযোগিতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় আহমাদ আলাউদ্দিন বিশ্বের প্রসিদ্ধ ক্বারিদের তিলাওয়াতের অনুরূপে কুরআন তিলাওয়াত করেছেন।
বলাবাহুল্য কুরআন প্রতিযোগিতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং উক্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি মুহাম্মাদ ইসমাইলের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে।
iqna




ট্যাগ্সসমূহ: কুরআন ، তিলাওয়াত ، পবিত্র ، মিশর
captcha