IQNA

20:48 - November 12, 2016
সংবাদ: 2601934

পাকিস্তানে মাজারে বোমা হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানি মাজারে হামলার ঘটনায় ৩০ জন নিহত হয়।

পাকিস্তানে মাজারে বোমা হামলায় নিহত ৩০
পাকিস্তানে মাজারে বোমা হামলায় নিহত ৩০
যুগান্তরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানে একটি সুফি মাজারে বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৭০ জন।
শনিবার (১২ নভেম্বর) বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানি মাজারে এ হামলার ঘটনা ঘটে।
তহশিলদার জাভেদ ইকবাল বলেন, 'হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর ৭০ জন।'
জানা গেছে, সুফি সংস্কৃতি 'ধামাল' যে স্থানে হয়, সেখানেই ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রত্যন্ত এলাকা হওয়ায় এবং কাছাকাছি হাসপাতাল না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।#

captcha