IQNA

22:56 - November 21, 2016
সংবাদ: 2602001

ত্রিভাষিক ক্লিপআর্ট "অসীম বিষণ্ণতা"

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জ্ঞানের শহর কোমের 'আনোয়ারুল হুদা' এবং তাবরিজের 'রিজওয়ান' গ্রুপের প্রচেষ্টায় ত্রিভাষিক ক্লিপআর্ট "অসীম বিষণ্ণতা" নির্মিত হয়েছে।

ত্রিভাষিক ক্লিপআর্ট
বার্তা সংস্থা ইকনা: পবিত্র আরবাইন উপলক্ষে ত্রিভাষিক ক্লিপআর্টটি নির্মাণ করা হয়েছে। ফার্সি, আরবি এবং তুর্কি ভাষায় নির্মিত এই ক্লিপআর্টটি ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ত্রিভাষিক এই ক্লিপআর্টটিতে ফার্সি ভাষায় কণ্ঠ দিয়েছেন আলী মাহালাতি এবং মুহাম্মাদ অশুরা, আরবী ভাষায় কণ্ঠ দিয়েছেন, মোর্তজা হায়দারী আলে কাছির এবং তুর্কী ভাষায় কণ্ঠ দিয়েছেন মরহুম সাফি এবং কিয়ায়ী। সমন্বয়কারী হিসাবে কাজ করেছেন মাহদী আহমাদী। মিক্সিং এবং নিয়ন্ত্রণ কাজে সহায়তা করেছেন আহমাদ মাদানী ও মুহাম্মাদ হাশেমী এবং সম্পাদনা ও রেকর্ডিং-এর দায়িত্ব পালন করেছেন মুজতাবা হেজাযী।

ত্রিভাষিক ক্লিপআর্ট "অসীম বিষণ্ণতা"টি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:

iqna


captcha