IQNA

0:20 - November 24, 2016
সংবাদ: 2602017
সর্বোচ্চ নেতা;

ইরান একমাত্র আল্লাহর উপর ভরসা করে এবং কোন বিদেশি শক্তিকে পরোয়া করে না

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, তার দেশ সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যাবে এবং ইরান কোন তাগুতি ও কুফরি শক্তিকে মোটেও তোয়াক্কা করে না।

ইরান একমাত্র আল্লাহর উপর ভরসা করে এবং কোন বিদেশি শক্তিকে পরোয়া করে না
ইরান একমাত্র আল্লাহর উপর ভরসা করে এবং কোন বিদেশি শক্তিকে পরোয়া করে না

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী গতকাল (২৩শে নভেম্বর) সকালে রাজধানী তেহরানে ইরানের স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপক উন্নতি ও অগ্রগতির বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিরক্ষা যুদ্ধ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে স্কুল, মাদ্রাসা ও মসজিদ নির্মাণে বাসিজ অগ্রণী ভূমিকা রেখেছে।

তিনি ইরানের উপর আমেরিকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারী উচ্চারণ করে বলেন: আমেরিকা যদি তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন করে তবে ইরান তার জবাব নিশ্চিত দেবে।

চলতি ২০১৬ সালে ইরান স্যাংশন অ্যাক্টনামে এ নিষেধাজ্ঞা বিলের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ কয়েকদিন আগে এ বিল বা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য ভোট দিয়েছে। অবশ্য, ওই বিলটি কার্যকর করতে গেলে সিনেট ও প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন প্রয়োজন হবে। ওবামা বলেছেন, তিনি বিলে সই করবেন না।

নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে সর্বোচ্চ নেতা বলেন, "আমেরিকার বর্তমান সরকার এ পর্যন্ত বেশ কয়েক দফায় পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। সর্বশেষ নিষেধাজ্ঞার মেয়াদ আরো ১০ বছর বাড়ানোর জন্য মার্কিন কংগ্রেসে বিল পাস হয়েছে। কিন্তু এ বিল যদি কার্যকর করা হয় তাহলে তা অবশ্যই পরমাণু সমঝোতার লঙ্ঘন হবে এবং তাদের জানা উচিত- ইরানও নিশ্চিতভাবে তার জবাব দেবে।

উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, জাতিসংঘে অনুমোদন হওয়া পরমাণু সমঝোতা বাতিল করা কঠিন কাজ। তবে তিনি নির্বাচনী প্রচারণার সময় এ চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, "আমেরিকা যদি এ চুক্তি ছিঁড়ে ফেলে তাহলে আমরা তাতে আগুন ধরিয়ে দেব।

iqna


captcha