IQNA

23:27 - December 02, 2016
সংবাদ: 2602074

তানজানিয়ার কুরআন হেফজ প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক: তানজানিয়ার 'জানজিবার' শহরে ৯৮ জন প্রতিযোগীর উপস্থিতিতে কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

তানজানিয়ার কুরআন হেফজ প্রতিযোগিতা

তানজানিয়ার কুরআন হেফজ প্রতিযোগিতা
বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা কুরআন হেফজ প্রশিক্ষণ এসোসিয়েশনের সহযোগিতায় এবং কুরআন হেফজ ওয়ার্ল্ড এসোসিয়েশনের পক্ষ থেকে নারী ও পুরুষ উভয়দের জন্য অনুষ্ঠিত হয়েছে।
মোট ৭টি বিভাগে তথা সম্পূর্ণ কুরআন হেফজ, ২৫ পারা কুরআন হেফজ, ২০ পারা কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ, ১০ পারা কুরআন হেফজ, ৫ পারা কুরআন হেফজ এবং ৩ পারা কুরআন হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
কুরআন প্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন করেছেন ৬ জন বিচারক। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তানজানিয়ার সাবেক স্বাস্থ্য মন্ত্রী 'জুমা ডন হাজ', জাতীয় সংসদের সদস্যবৃন্দ, কুরআন হেফজ ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি 'আব্দুল ওয়াহাব আল সারারিয়া' এবং সেদেশের আলেমগণ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে কয়েকজন হাফেজ কুরআন তিলাওয়াত করেছেন এবং পরবর্তীতে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

iqna
captcha