আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি পরিচালিত একটি জরিপের ফলাফল থেকে স্পষ্ট হয়েছে যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করেন যুক্তরাজ্যের প্রায় এক তৃতীয়াংশ মুসলমান।

Patriot news agency এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ১১ সেপ্টেম্বরের ঘটনার বিষয়ে মুসলমানদের মতামতের উপর একটি জরিপ চালিয়েছে ব্রিটেনের একটি সংস্থা। এর ফলাফল অনুযায়ী এদেশের মুসলমানদের শতকরা ৫২ ভাগ ঐ ঘটনার জন্য কে দায়ী তা তারা জানেন না।
এছাড়া, দেশের এক তৃতীয়াংশ (৩১%) মুসলিমের বিশ্বাস যে এর সাথে স্বয়ং যুক্তরাষ্ট্রই জড়িত। শুধুমাত্র ৪ ভাগ মুসলমান মনে করেন এ ঘটনার সাথে আলকায়েদা জড়িত রয়েছে।
এছাড়া এ জরিপের ভিত্তিতে, তাদের অনেকেই মনে করেন, আলকায়দার চেয়ে জায়নবাদীদের এ হামলার সাথে জড়িত থাকার সম্ভাবনা বেশী।
অথচ ব্রিটেনের অধিকাংশ অমুসলিম (৭১%) জনতা আল-কায়েদাকে, ১০ ভাগ তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশকে এবং ১ ভাগ জায়নবাদীদেরকে এ হামলার সাথে জড়িত বলে মনে করেন।
২০১১ সালের পরিসংখ্যানের ভিত্তিতে, ব্রিটেনে ৩৫ লাখ মুসলমান বসবাস করেন। যা এ দেশের মোট জনসংখ্যার প্রায় ৫ ভাগ।#3550513