IQNA

1:11 - December 05, 2016
সংবাদ: 2602090

জনগণকে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষার সংস্কৃতির সাথে পরিচয় করাতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: ৯ই রবিউল আওয়াল ইমাম মাহদীর ইমামত প্রাপ্ত হওয়ার দিন সুতরাং এই দিনটিকে সবার কাছে ফলাও করে প্রচার করতে হবে। কেননা এটা আমাদের জন্য একটি বড় ঈদের দিন।

জনগণকে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষার সংস্কৃতির সাথে পরিচয় করাতে হবে
জনগণকে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষার সংস্কৃতির সাথে পরিচয় করাতে হবে

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ সাফি গুলপায়গানি বলেন, ১১তম ইমাম হযরত হাসান আসকারীর শাহাদাতের পর ৯ই রবিউল আওয়াল ইমাম মাহদী(আ.) ইমামত প্রাপ্ত হন। এই দিনকে গুরুত্বের সাথে পালন করতে হবে এবং সমাজের সবাইকে এই দিনটি সম্পর্কে সচেতন করতে হবে।

তিনি বলেন: ইমামদের স্মরণ যত বেশী গুরুত্ব দেয়া হবে ইমামগণও আমাদের প্রতি তত বেশী গুরুত্ব দিবেন।

আয়াতুল্লাহ সাফি বলেন, ৯ রবিউল আওয়াল শিয়াদের জন্য সব থেকে বড় ঈদের দিন হওয়া উচিত। কেননা এই দিনটি হচ্ছে ইমাম মাহদীর ইমামত প্রাপ্ত হওয়ার দিন। আমরা এই দিনে ভাল কাজ করলে ইমাম মাহদী সব থেকে বেশী খুশি হবেন। আর আমরা যদি এই দিনে খারাপ কাজ করি তাহলে তিনি সব থেকে বেশী অসন্তুষ্ট হবেন।

তিনি বলেন: ইমাম মাহদী হচ্ছেন জামানার ইমাম এবং তিনি জীবিত আছেন। সুতরাং তার জন্য প্রতীক্ষার বিষয়টি সকল কাজের উপর প্রাধান্য পেতে হবে।

এই মারজায়ে তাকলিদ আলও বলেন: যারা ইমাম মাহদীর জন্য প্রতীক্ষার সাংস্কৃতিকে সমাজের প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে তাদের কাজটি অতি সম্মানিত এবং গুরুত্বপূর্ণ।

iqna


captcha