IQNA

ড্রেসডেনের মসজিদে বোমা হামলাকারী আটক

4:14 - December 11, 2016
সংবাদ: 2602138
ড্রেসডেনের মসজিদে বোমা হামলাকারী আটক
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানীর ড্রেসডেনের একটি মসজিদে বোমা হামলার সাথে জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বার্তা সংস্থা ইকনা: জার্মানী’র গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর ড্রেসডেন শহরের একটি মসজিদের ফটকে বোমা স্থাপনকারী ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ।

জার্মানীর লাইপ্‌ৎসিশ শহরের পুলিশের তদন্তে কিছু দ্রব্যের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে, আটককৃত ব্যক্তি বিস্ফোরক দ্রব্য বানানোর জন্য তা ব্যবহার করেছিল।

ড্রেসডেন শহরের একটি ব্রিজ উড়িয়ে দেয়া এবং সরকারি একটি ভবনে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল ঐ ব্যক্তির বলে সন্দেহ করা হচ্ছে।

প্রসঙ্গত, ড্রেসডেনের ঐ মসজিদের সামনে ঘটানো বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি কিন্তু মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছিল।#3552568


captcha