IQNA

21:04 - January 05, 2017
সংবাদ: 2602298

কায়রোর গীর্জায় বোমা হামলার প্রধান আসামী আটক

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে, মিসরের রাজধানী কায়রোর গীর্জায় বোমা বিস্ফোরণ মামলার প্রধান আসামীদের একজন সে।

কায়রোর গীর্জায় বোমা হামলার প্রধান আসামী আটক

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহ জনক ঐ ব্যক্তির নাম আহমাদ আব্দুল আল। এ মামলার অপর আসামী মুহাব আস-সাইয়্যেদ কাসেম এখনো পলাতক রয়েছে।

এদিকে, আরও ৩ আসামীকে আটকের তথ্য প্রকাশ করে মিসরের ঐ মন্ত্রণালয় জানিয়েছে, ঐ ৩ ব্যক্তি একত্রে একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করেছিল এবং মিসরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল তারা।

আটককৃত ঐ ব্যক্তিদের কাছ থেকে ৩ প্যাকেট বিস্ফোরক দ্রব্যসহ কয়েকটি অস্ত্র ও উল্লেখযোগ্য সংখ্যক গুলি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে কায়রোতে অবস্থিত খ্রিষ্টানদের ঐ গীর্জাতে চালানো হামলায় অন্তত ২৭ জন নিহত হয়। সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল) এ হামলার দায় স্বীকার করেছিল।#3559892


captcha