IQNA

18:40 - January 21, 2017
সংবাদ: 2602402

ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে রায় দিল স্কটিশ আদালত

আন্তর্জাতিক ডেস্ক: মহানবি (স.) ও মুসলমানদের প্রতি অবমাননার মাধ্যমে একটি মুসলিম পরিবারকে উত্যক্তকারী এক স্কটিশকে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দোষী সাব্যস্ত করেছে এদেশের গ্লাসকো’র আদালত।

ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে রায় দিল স্কটিশ আদালত

Eveningntimes ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ক্রিস্টোফার টাগো (৩৩) একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর গ্লাসকো শহরের জর্জ স্কয়ারে একটি মুসলিম পর্যটক পরিবারের নিকটবর্তী হয়ে মহানবি (স.) ও মুসলমানদের প্রতি অবমাননা করে তাদেরকে উত্যক্ত করার চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয়।

পুলিশে অভিযোগের আগে কয়েকজন পথচারী ঐ ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। দায়িত্বরত পুলিশদের উদ্দেশ্যে টাগো বলে: ‘কথা বলার ক্ষেত্রে তার স্বাধীনতা রয়েছে, সে যা চায় তা বলতে পারে’।

গ্লাস্কোর ঐ আদালত টাগোকে দোষী সাব্যস্ত করে তাকে বিনা পারিশ্রমিকে ১৮০ ঘন্টা কাজের দণ্ডে দণ্ডিত করেছে।

প্রসঙ্গত, স্কটল্যান্ডে প্রায় ১ লক্ষ মুসলমান বসবাস করেন। যা এ দেশের মোট জনসংখ্যার শতকরা ২ ভাগ।#3564870


captcha