IQNA

20:33 - January 31, 2017
সংবাদ: 2602457

ট্রাম্পের বর্ণবাদী পদক্ষেপের নিন্দায় গীর্জায় আজান প্রচার

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বর্ণবাদী পদক্ষেপের নিন্দায় এদেশের বোস্টন শহরের একটি মসজিদে আজান প্রচার করে মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করা হয়েছে।

ট্রাম্পের বর্ণবাদী পদক্ষেপের নিন্দায় গীর্জায় আজান প্রচার

আল-ইয়াওম আস-সাবে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ভিডিওটি প্রচার করে সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে সক্রিয় ইউজজাররা। তারা ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে ঐ গীর্জার ভেতর আজান প্রচার করা হয়।

ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সুমালিয়ার নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রদত্ত ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বোস্টনের কোবলী স্কয়ারে গত রোববার (২৯ জানুয়ারি) এ নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা।

ট্রাম্প গত শুক্রবার (২৮ জানুয়ারি) ইরান, ইরাক ও ইয়েমনসহ ৭ ইসলামি দেশের নাগরিকদের আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পাশাপাশি আগামী ১২০ দিন শরণার্থী গ্রহণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।#3568963


captcha