IQNA

কেন ইমাম মাহদীর আবির্ভাবের নিদর্শনের প্রতি গুরুত্ব দিতে হবে?

8:46 - February 02, 2017
সংবাদ: 2602467
কেন ইমাম মাহদীর আবির্ভাবের নিদর্শনের প্রতি গুরুত্ব দিতে হবে?
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম মাহদীর আবির্ভাবের নিদর্শন সম্পর্কে ইমামগণ থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে অনেক আলামত ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে সংঘটিত হবে, কিছু তার আবির্ভাবের নিকটবর্তী সময়ে আবার কিছু দেখা যাবে তার আবির্ভাবের পর।

বার্তা সংস্থা ইকন'র রিপোর্ট: ইমাম মাহদীর আবির্ভাবের আলামতকে অনেক সময় শেষ জামানার আলামত হিসাবেও বর্ণনা করা হয়েছে। এই সকল আলামত বা নিদর্শন সমূহ বিভিন্ন সময়ে ও পর্যায়ে বাস্তবায়িত হবে।

ইমাম মাহদীর আবির্ভাবের নিদর্শনসমূহ কয়েকভাগে বিভক্ত, তার কিছু অবধারিত আর কিছু হতেও পারে আবার নাও হতে পারে। আর এই আলামতসমূহ হচ্ছে প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক এবং ইসলামী ও মোজেযা ইত্যাদি।

মহানবীর (স.) কাছে হুজাইফা ইয়ামানি প্রশ্ন করেন, (فَهَلْ مِنْ عَلامه یسْتَدَلُّ بها علی ذلك)؟ এমন কোন আলামত আছে যা দেখে বোঝা যাবে যে শেষ জামানায় ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে? মহানবী (স.)বলেন, হ্যাঁ আছে এবং তিনি অনেক আলামত বর্ণনা করলেন।

১। পূর্বে যে সকল আলামত দেখা গেছে যেমন: খেলাফতের পরিবর্তন, উমাইয়্যাদের পর আব্বাসীয়রা, খ্রিষ্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ ইত্যাদি।

২। যা বর্তমানের ঘটছে তা হচ্ছে ফেতনা ফ্যাসাদ, বেহায়াপনা এবং প্রযুক্তির বিকাশ।

৩। যে সকল আলামত এখনও ঘটে নি। যেমন: সুফিয়ানীর আগমন, ইয়েমেনির আগমন, দজ্জালের আগমন, আসমানী আওয়াজ ইত্যাদি।

এই সকল আলামত জানা থাকলে অন্যদেরকে ইমাম মাহদী সম্পর্কে ধারণা দিতে সুবিধা হয় এবং প্রতীক্ষাকারীদের জন্যও আশা বৃদ্ধি পায়।

captcha