IQNA

20:58 - February 05, 2017
সংবাদ: 2602481

মুসলমান হওয়ায় কেউ বাড়ি ভাড়া দিতে চায় না

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে বসবাসরত মুসলিম নারী ‘বুশরা ইব্রাহিমি’, এদেশে মুসলমানদের সামনে বিদ্যমান সমস্যার বিষয়ে বলেছেন: আমরা স্পেনের কাতালোনিয়ায় বসবাস করি। কিন্তু মুসলমান হওয়ার কারণে সহজে বাড়ি ভাড়া নিতে পারছি না।

মুসলমান হওয়ায় কেউ বাড়ি ভাড়া দিতে চায় না

Bwabtk.com ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: স্পেনে বিশেষকরে কাতালোনিয়াতে বর্ণবাদ এবং অভিবাসীদের বিরুদ্ধে বিদ্বেষ লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে। কাতালোনিয়ায় এ নাগাদ বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ বিষয়ক ২৯২ মামলা হয়েছে।

স্পেনে বসবাসরত মুসলিম নারী ‘বুশরা ইব্রাহিমি’, এদেশে মুসলমানদের সামনে বিদ্যমান সমস্যার বিষয়ে বলেন: আমরা স্পেনের কাতালোনিয়ায় বসবাস করি। আমরা সহজে বাড়ি ভাড়া নিতে পারি না; কারণ আমরা মুসলমান এবং হিজাব পরি।

তিনি বলেন: মালিক যখন বুঝতে পারে যে, আমরা মুসলমান তখন আর বাড়ি দেখাতে রাজি হয় না। অবশ্য এটা খুবই সামান্য ব্যাপার, কর্মক্ষেত্রে এরচেয়েও বড় সমস্যা ফেস করতে হয় আমাকে।

মরক্কোর বংশোদ্ভূত ৪ সন্তানের মা বুশরা (৩১) প্রায় ৩ বছর ধরে কাতালোনিয়ায় বসবাস করছেন।

তিনি বলেন: শুরুর দিকে পরিস্থিতি ভাল ছিল এবং বাড়ি ভাড়া নেয়ার ক্ষেত্রে কোন সমস্যা ছিল না। কিন্তু গত জানুয়ারি মাস থেকে এ সমস্যা শুরু হয়েছে এবং বাড়ি ভাড়া নেয়াটা এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। বহু কষ্টে বাড়ি পাওয়া যাচ্ছে।

তিনি বলেন: কোন কোন বাড়ির মালিক এমনও বলেছেন যে, তারা অভিবাসীদেরকে বিশেষকরে মুসলমানদেরকে বাড়ি ভাড়া দিতে চান না, আবার অনেকে তো কোন কারণ ছাড়া অস্বীকৃতি জানিয়েছে।#3570744

captcha