IQNA

21:21 - February 08, 2017
সংবাদ: 2602497

ইমাম মাহদীর (আ.) আবির্ভাব সম্পর্কে ইমাম খোমিনীর (রহ.) বাণী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অধিকাংশ মানুষ হচ্ছে বঞ্চিত, আপনারা নিশ্চিত থাকুন যে আল্লাহর ওয়াদা দ্রুত বাস্তবায়ন হবে এবং ইমাম মাহদীর (আ.) আগমন অবধারিত এবং তিনি এসে সকল অত্যাচারীদের মূল উৎপাটন করবেন।

ইমাম মাহদীর (আ.) আবির্ভাব সম্পর্কে ইমাম খোমিনীর (রহ.) বাণী
ইমাম মাহদীর (আ.) আবির্ভাব সম্পর্কে ইমাম খোমিনীর (রহ.) বাণী
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম রাহিম কারেগার বলেন, ইমাম খোমিনী (রহ.) সর্বদা বলতেন ইমাম মাহদীর (আ.) আবির্ভাব বেশী দূরে নয় এবং ইরানের ইসলামী বিপ্লব ইমাম মাহদীর আগমনের পথকে সুগম করব।

আর এজন্যই ইমাম খোমিনি (রহ.) সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে গেছেন যে আপনারা সবাই ইমাম মাহদীর (আ.) আগমনের পথকে সুগম করার জন্য কাজ করুন।

ইমাম খোমিনি (রহ.) বলেন, পৃথিবী ইমাম মাহদীর আবির্ভাবের জন্য প্রস্তুত হচ্ছে। ইরানের ইসলামী বিপ্লব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং শয়তানী শক্তি নির্মূল হওয়ার পতে। আর এভাবেই ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পর পরিষ্কার হয়ে যাবে।

তিনি বলেন: আমি পূর্ণ আস্থার সাথে বলছি যে, ইসলাম তার পবিত্র শক্তির মাধ্যমে বিশ্বের সকল অপশক্তিকে চূর্ণ করে ইমাম মাহদীর (আ.) আগমনের পথকে সুগম করবে। - শাবিস্তান
captcha