IQNA

22:38 - February 13, 2017
সংবাদ: 2602527

নবী নন্দিনীর নিকট পৃথিবীর পছন্দনীয় তিনটি জিনিস

আন্তর্জাতিক ডেস্ক: নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরার (সা. আ.) নিকট পৃথিবীর তিনটি জিনস অতি পছন্দনীয় ছিল; সেগুলো হল যথাক্রমে পবিত্র কুরআন তিলাওয়াত, রাসূলের (সা.) প্রতি দৃষ্টিপাত করা এবং আল্লাহর পথে দান করা।

নবী নন্দিনীর নিকট পৃথিবীর পছন্দনীয় তিনটি জিনিস
নবী নন্দিনীর নিকট পৃথিবীর পছন্দনীয় তিনটি জিনিস
বার্তা সংস্থা ইকনা: ইতিহাসের নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী রাসূলের (সা.) ওফাতের পর যখন তার প্রিয়তম কন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) পিতার শোকে মারাত্মক অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থাতে ছিলেন; এমন সময় মদিনার নারীরা তাকে দেখার জন্য আসলে তিনি তাদের উদ্দেশ্যে বলেন:

تلاوه کتاب الله و النظر فی وجه رسول و الانفاق فی سبیل الله."

অর্থাৎ আমি তোমাদের এ দুনিয়াতে তিনটি জিনিসের প্রতি অধিক আকৃষ্ট ছিলাম; সেগুলো হল যথাক্রমে পবিত্র কুরআন তিলাওয়াত, রাসূলের (সা.) প্রতি দৃষ্টিপাত করা এবং আল্লাহর পথে দান করা।

যদি আমরা নবী নন্দিনীর পছন্দনীয় এ তিনটি জিনিসের প্রতি গভীর দৃষ্টিপাত করি; তাহলে দেখা যাবে যে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোন বান্দার জীবনে প্রয়োজনীয় যাবতীয় বিষয়সমূহ উক্ত তিনটির মধ্যে যথাযথভাবে বিদ্যমান। কেননা পবিত্র কুরআন হল আসমানি কিতাব; যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে মানুষকে সঠিক ও সত্য পথের দিকনির্দেশনা দানের জন্য। তাই এ কিতাব হচ্ছে আল্লাহ ও বান্দার মধ্যে গভীর সম্পর্কে সেতুবন্ধন হিসেবে বিবেচিত।

আর এ মহীয়সী রমণীর নিকট দ্বিতীয় পছন্দ বিষয় হচ্ছে রাসূলের (সা.) প্রতি দৃষ্টিপাত; আর এর মধ্য দিয়ে বুঝা যায় যে, রাসূলের (সা.) সাথে তার সম্পর্ক কত গভীর ও অবিচ্ছেদ্য ছিল।

তৃতীয় হচ্ছে আল্লাহর পথে গরীব ও অসহায়দের প্রতি সাহায্য ও সহযোগিতা করা। আর এটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ আদেশ।
captcha