আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান রেডিওর পরিচালক 'সাবা মোহসেন রেজা' গতকাল (২৫শে ফেব্রুয়ারি) ঘোষণা করেছে: শীঘ্রই বাহাওয়ালপুর শহরে 'সাউতুল কুরআন' রেডিও চ্যানেলের উদ্বোধন করা হবে।
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তান রেডিওর পরিচালক বলেছেন: পাকিস্তানের প্রতিটি শহরে সাউতুল কুরআন রেডিও চালু করা হবে। পাঞ্জাব রাজ্যের ভাওয়ালপুর শহরেও অতি শীঘ্রই এই রেডিও চালু করা হবে। পাকিস্তানের মোট ২০টি শহরে সাউতুল কুরআন রেডিও'র কার্যক্রম সম্প্রচার করা হবে। এই রেডিওটি পরিচালনা করার জন্য সাহিত্য, বুদ্ধিজীবী ও পণ্ডিত নিয়োগ দেয়া হবে। iqna