আন্তর্জাতিক ডেস্ক: নবী নন্দিনী খাতুনে-জান্নাত হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং বিশ্ব নারী দিবস উপলক্ষে ১৫ই মার্চে সেনেগালে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: সেনেগালে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে উক্ত উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে। "বিশ্বের নারীদের আদর্শ হযরত ফাতেমা যাহরা (সা. আ.)" শিরোনামে ১৫ই মার্চে এই উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
সেনেগালে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে এবং নারী আঞ্জুমান, ইসলাম ও সামাজিক উন্নয়ন কেন্দ্র আল মুস্তাফা আল আলামিয়া ও ইরানি দূতাবাসের সহযোগিতায় এই মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত উৎসব মাহফিলে সেনেগাল, লেবানন এবং ইরানি নারীগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বক্তৃতা এবং ধর্মীয় ফিল্ম পরিবেশন ছাড়া্ যাদের নাম হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর নামে নামকরণ করা হয়েছে তাদেরকে মুল্যবান পুরস্কার প্রদান করা হবে।