IQNA

15:21 - March 17, 2017
সংবাদ: 2602729

মসজিদে হামলার দায় স্বীকার করল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পোর একটি মসজিদের ওপর মার্কিন যুদ্ধবিমানের হামলায় অন্তত ৪২ জন মুসল্লি নিহত হয়েছেন।

মসজিদে হামলার দায় স্বীকার করল আমেরিকা
মসজিদে হামলার দায় স্বীকার করল আমেরিকা

বার্তা সংস্থা ইকনা: গতকাল মাগরিবের নামায চলাকালে আলেপ্পোর ৩০ কিলোমিটার পশ্চিমে আল-জিনেহ্‌ গ্রামের মসজিদের ওপর যুদ্ধবিমানগুলো বোমা হামলা চালায়। ওই সময় মসজিদে প্রায় ৩০০ মুসল্লি উপস্থিত ছিলেন।

কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস এ হামলার খবর দিয়েছে। অবশ্য এ সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেছেন, অজ্ঞাত পরিচয় যুদ্ধবিমানগুলো হামলায় অংশ নেয়।

কিন্তু হামলায় নিজেদের যুদ্ধবিমানগুলো জড়িত থাকার বিষয়টি আজ (শুক্রবার) সকালে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে স্থানটির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সূত্র: al-Alam

iqna


captcha