IQNA

ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে কুরআন মাহফিল

0:42 - April 08, 2017
সংবাদ: 2602872
ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে কুরআন মাহফিল
আন্তর্জাতিক ডেস্ক ১৩ রজব ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরাকের আন্তর্জাতিক ক্বারিদের উপস্থিতিতে ভারতে কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে কুরআন মাহফিল

বার্তা সংস্থা ইকনা: আমিরুল মু'মিনিন (আ.) নামক পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক উৎসবের উপান্তে উক্ত কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ১৩ রজব তথা ১১ এপ্রিলে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

আমিরুল মু'মিনিন (আ.) নামক পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক উৎসবটি ইরাকে অবস্থিত হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। এছাড়াও এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারও সহযোগিতা করবে।

এ ব্যাপারে ইমাম হুসাইন (আ.)এর মাযারের প্রতিনিধি "শেখ আলী ফাতালাভী' বলেন: পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক উৎসবে বইমেলা, আন্তর্জাতিক ক্বারিদের উপস্থিতিতে কুরআন মাহফিল, মসজিদ, হুসাইনিয়া ও ইসলামিক কেন্দ্র পরিদর্শন এবং ধর্মীয় প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে।

iqna


captcha