IQNA

4:38 - April 27, 2017
2
সংবাদ: 2602968

ইমাম বাকেরের(আ.) দৃষ্টিতে ইমাম মাহদী(আ.) আবির্ভাবের সময়

ইমাম বাকের(আ.) বলেছেন, যখন মানুষের মধ্যে আমূল পরিবর্তন দেখা দিবে তখন ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে।

ইমাম বাকেরের(আ.) দৃষ্টিতে ইমাম মাহদী(আ.) আবির্ভাবের সময়
ইমাম বাকেরের(আ.) দৃষ্টিতে ইমাম মাহদী(আ.) আবির্ভাবের সময়
বার্তা সংস্থা ইকনা: ইমাম বাকের(আ.) বলেছেন: হে আবু হামজা! যখন মানুষের মধ্যে ভয়-ভীতি দারুনভাবে বৃদ্ধি পাবে এবং সমাজ ফেতনা ও মুসিবতে পরিপূর্ণ হবে তখন আমাদের কায়েম কিয়াম করবে।

ঐ সময়ে মানুষ নানাবিধ মুসিবতের মধ্যে থাকবে, তাদের মধ্যে প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটবে। আরবদের মধ্যে মারাত্মক ও ধ্বংসাত্মক যুদ্ধ বৃদ্ধি পাবে।

মানুষের মধ্যে অনৈক্য ও বিভেদ বৃদ্ধি পাবে। তাদের মধ্যে ধর্মীয় ও গোত্রিয় দূরত্ব বেড়ে যাবে এবং মানুষের অবস্থার পরিবর্তন ঘটবে। এমন পরিস্থিতি হবে যে সবাই তখন আরজু করবে যে, হে আল্লাহ! আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি দিন অথবা আমাদের মৃত্যুদান করুন।

সূত্র: গাইবাতে নোমানি, পৃ: ২৩৫; গাইবাতে শেখ তুসি, পৃ: ২৭৪।
প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আবুজাফর মোঃ ছালেহ
0
0
আমার মতে প্রত্যেক মাসে ১/২ বার এই বিষয়টা প্রচার হওয়া জরুরী।
kvcsdyci
0
0
20
captcha