IQNA

10:38 - June 22, 2017
সংবাদ: 2603312

হযরত ইউসুফের সাথে ইমাম মাহদীর সাদৃশ্য

মাহদাভিয়াত বিভাগ: ইমাম বাকির(আ.) বলেছেন, হে মুহাম্মাদ বিন মুসলেম, আমাদের কায়েমের সাথে পাচজন নবীর বিশেষ মিল বা সাদৃশ্য রয়েছে। তার মধ্যে অন্যতম হলেন হযরত ইউসুফ।

হযরত ইউসুফের সাথে ইমাম মাহদীর সাদৃশ্য

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) মহাকালের ত্রাণকর্তা হিসাবে সকল নবী রাসূল ও ইমামগণেল সাথে তার অনেক মিল ও সাদৃশ্য রয়েছে। তিনি যেহেতু শেষ জামানায় আবির্ভূত হয়ে বিশ্বকে শান্তিময় করে তুলবেন এবং জুলুম অত্যাচারের অবসান ঘটাবেন তাই তার মধ্যে সকল নবী রাসূলের গুণের সন্নিবেশ ঘটেছে।

মুহাম্মাদ বিন মুসলেম বলেন: ইমাম ইমাম বাকের(আ.)-এর কাছে ইমাম মাহদী (আ.) সম্পর্কে প্রশ্ন করার চিন্তা করলাম। ইমাম আমার প্রশ্ন করার আগেই বললেন: হে মুসলিম! পাচ জন নবীর সাথে আমাদের কায়েমের বহু মিল রয়েছে। তারা হলেন:

হযরত মূসা, হযরত ঈসা, হযরত মুহাম্মাদ(সা.), হযরত সুলাইমান এবং হযরত ইউসুফ।

আর ইউসুফ নবীর সাথে তার যে মিল রয়েছে তা হচ্ছে: হযরত ইউসুফ যেমন তার পরিবার ও গোত্র থেকে অদৃশ্যেছিলেন, ইমাম মাহদীও তার জামানার মানুষের কাছ থেকে অন্তর্ধানে থাকেবন।

captcha