IQNA

13:42 - June 22, 2017
সংবাদ: 2603314

ইংল্যান্ডের 'সান্ডারল্যান্ড' মসজিদে সন্ত্রাসী হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের 'সান্ডারল্যান্ড' শহরের মসজিদে নামাজ আদায় করে বের হওয়ার সময় মুসল্লিদের ওপর এক সন্ত্রাসী চাকু হাতে নিয়ে হামলার চেষ্টা চালায়। তবে তার হামলা প্রচেষ্টা ব্যর্থ হয়।

ইংল্যান্ডের 'সান্ডারল্যান্ড' মসজিদে সন্ত্রাসী হামলার চেষ্টা
ইংল্যান্ডের 'সান্ডারল্যান্ড' মসজিদে সন্ত্রাসীর হামলার চেষ্টা

বার্তা সংস্থা ইকনা: লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় রোববারের ঘটনা অতিবাহিত হওয়ার কয়েক দিনের মধ্যে এই ঘটনা ঘটে। বুধবার (২১শে জুন) ভোরে এক ব্যক্তি চাকু হাতে নিয়ে চিৎকার করে মুসল্লিদের দিকে ধাবিত হতে থাকে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার পূর্বে ঐ ঘাতক পালিয়ে যায়।

ঘাতক ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পুলিশ প্রয়োজনীয় পর্যবেক্ষণ শুরু করেছে।

সান্ডারল্যান্ড থানার ওসি নোবেল গাদ বলেন: আমরা জনি এ ঘটনার জন্য মুসলমানেরা অনেক উদ্বেগরত অবস্থায় রয়েছে। আমরা ঘাতকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং অতি শীঘ্রই তাকে গ্রেফতার করতে সক্ষম হব।

তিনি বলেন: মুসল্লিদের নিশ্চিত করার জন্য মসজিদের আশেপাশের এলাকায় টহল পুলিশ মোতায়েন করা হয়েছে।

iqna

ইংল্যান্ডের 'সান্ডারল্যান্ড' মসজিদে সন্ত্রাসীর হামলার চেষ্টা

captcha