IQNA

19:23 - July 09, 2017
সংবাদ: 2603395

আমার মুসলিম বিশ্বাস জীবন পথের শান্তি প্রতিফলিত করে: এ.আর রহমান

আন্তর্জাতিক ডেস্ক: অস্কার ও গ্র্যামি বিজয়ী ভারতীয় সংগীতশিল্পী এ.আর রহমান বলেছেন যে, তার ধর্মীয় বিশ্বাস তার কর্মজীবনকে সংজ্ঞায়িত করতে এবং আকৃতি দিতে সাহায্য করেছে।

আমার মুসলিম বিশ্বাস জীবন পথের শান্তি প্রতিফলিত করে: এ.আর রহমান

বার্তা সংস্থা ইকনা: সঙ্গীত জগতে ২৫ বছর উদযাপন করা এই গুনী শিল্পী ২০ বছর বয়সে ইসলামে ধর্মান্তরিত হন। তিনি বর্তমানে ‘গতকাল, আজ এবং কাল’ নামে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য লন্ডনে অবস্থান করছেন।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রয়টার্সকে তিনি বলেন, তার মুসলিম বিশ্বাসের ব্যাখ্যাটি হচ্ছে-এমন জীবন-যাপন করা; যা হবে অত্যন্ত সহজ-সরল এবং এর মূল কথা হচ্ছে নম্রতা।

রহমান বলেন, ‘আপনি জানেন, ইসলাম হচ্ছে একটি মহাসাগর। এর বিভিন্ন অংশ রয়েছে এবং তা ৭০টিরও বেশি। তাই আমি সুফি দর্শন অনুসরণ করি; যার মর্মকথা হচ্ছে ভালবাসা।’

তিনি বলেন, ‘আমার ও আমার পরিবারের অনুসরণ করা দর্শনের কারণেই আমার অস্তিত্ব রয়েছে এবং অবশ্যই অনেক কিছু ঘটছে এবং আমি মনে করি এর বেশিরভাগই রাজনৈতিক।’

সুফিবাদ হচ্ছে ইসলামের একটি অহিংস নীতি। এতে লোককাহিনী, কবিতা এবং আধ্যাত্মিকতায় ভরপুর। এটি সম্মোহিত রীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং ধর্মের রহস্যময় দিককে প্রতিফলিত করে।

৫০ বছর বয়সী এই শিল্পী এ পর্যন্ত দুটি অস্কার, দুটি গ্র্যামি এবং একটি গোল্ডেন গ্লোব পেয়েছেন। তার নামে ১৬০টিরও বেশি ফিল্ম সাউন্ডট্র্যাক রয়েছে। এর মধ্য রয়েছে অস্কার বিজয়ী ‘স্লামডগ মিলেনিয়ার’ এবং বলিউড ফিল্ম ‘লগান’ ও ‘তাল’।

তিনি গান করেন, গান লিখেন, বাদ্যযন্ত্র বাজান এবং সংগীত রচনা করেন। তিনি মাইক জগার, সারা ব্রাইটম্যান ও পিসক্যাট ডলস্সহ অন্যান্য বৈশ্বিক শিল্পীদের সঙ্গে একত্রে পারফর্ম করেন।

রহমান তার সর্বশেষ সফরে ৮ জুলাই লন্ডনের ওয়েম্বলি এসএসই এরিনায় সঙ্গীত পরিবশেন করেন।

কোমল স্বভাবের এই শিল্পী বলেন, তিনি এখনো অনেক বেশি অর্জন করছেন এবং আশা করেন সঙ্গীত আরো অনেক মানুষকে একসঙ্গে আনতে সাহায্য করবে।

তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন জাতি রয়েছে এবং তারা একসঙ্গে খেলছে। আমাদের বিভিন্ন ধর্ম রয়েছে এবং একসঙ্গে খেলছি। কিন্তু এসব কিছুর ভিতর থেকে একটি শব্দ বেরিয়ে আসে আর তা হল আপনাকে সাদৃশ্যের জন্য কাজ করতে হবে।’ সূত্র: খালিজ টাইমস ডটকম
captcha