IQNA

22:52 - July 20, 2017
সংবাদ: 2603471

ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকীতে লন্ডন, হামবুর্গ ও ভিয়েনায় শোকানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ (২০শে জুলাই) ইউরোপের বেশ কয়েকটি শহরে শোকানুষ্ঠান পালিত হয়েছে।

ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকীতে লন্ডন, হামবুর্গ ও ভিয়েনায় শোকানুষ্ঠান
ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকীতে লন্ডন, হামবুর্গ ও ভিয়েনায় শোকানুষ্ঠান
বার্তা সংস্থা ইকনা: লন্ডন, হামবুর্গ ও ভিয়েনার ইসলামিক সেন্টারে নিজস্ব ওয়েবসাইটে উক্ত শোকানুষ্ঠান পালনের খবর প্রকাশ করেছে।
লন্ডন ইসলামিক সেন্টার ঘোষণা করেছে, ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ স্থানীয় সময় ২০টায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আহলে বায়েত (আ.)এর অনুসারীদের উপস্থিতিতে উক্ত শোকানুষ্ঠানের বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম বোরহান। এছাড়াও মর্সিয়া পাঠ করেন হাজি আলী মুসাল্লায়ী।
হামবুর্গ ইসলামিক সেন্টারেও স্থানীয় সময় ২০টা কুরআন তিলাওয়াতের মাধ্যমে শোকানুষ্ঠান শুরু হয়। উক্ত শোকানুষ্ঠানে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম জাযারী। এছাড়াও উক্ত শোকানুষ্ঠানে মর্সিয়া ও দোয় কুমাইল পাঠ করা হয়।
ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে আজ রাতে শোকানুষ্ঠান পালিত হয়েছে। আলী (আ.) ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষে নবী বংশের ষষ্ট পুরুষ ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্বের সকল আহলে বায়েত প্রেমীদের সমবেদনা জ্ঞাপন করেছে।
iqna



captcha