আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রখ্যাত ক্বারি ও হাফেজে কুরআন মোহাম্মাদ আব্দেল ওয়াহাব তানতাওয়ির জানাজার নামাজ ২৫শে জুলাই অনুষ্ঠিত হয়েছে।

মিশরের 'আল দাক্কালিয়া' প্রদেশের 'মানসুরা' শহরের অধীনস্থ 'আল নাসিমিয়া' গ্রামে ২৫শে জুলাই তার দাফন কাজ শেষ করা হয়। তার জানাজার নামাজ এবং দাফনে মিশরের প্রসিদ্ধ ক্বারিগণ এবং তার ভক্তবর্গ উপস্থিত ছিলেন।