IQNA

15:03 - July 31, 2017
সংবাদ: 2603540

সৌদিতে কুরআন তেলাওয়াতরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক:ইন্দোনেশিয়ার পর এবার সৌদি আরবে কুরআন তেলাওয়াতরত অবস্থায় এক মুয়াজ্জিন মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম আবদুল হক আল-হালাবি (৬০)। তিনি জেদ্দায় অবস্থিত মসজিদ আল-সোলেমানিয়া-এর মুয়াজ্জিন ছিলেন।

সৌদিতে কুরআন তেলাওয়াতরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু (ভিডিও)
সৌদিতে কুরআন তেলাওয়াতরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু (ভিডিও)

বার্তা সংস্থা ইকনা: জানা যায়, আবদুল হক আল-হালাবি ফজরের আজানের কিছু সময় আগে আজানের ওয়াক্ত হওয়ার জন্য অপেক্ষ করছিলেন। এ অপেক্ষার সময়টিতে মসজিদে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। কুরআন তেলাওয়াতে বসা অবস্থায় আজানের আগ মুহূর্তে তিনি ইন্তেকাল করেন।

এদিকে কুরআন সামনে নিয়ে বসে থাকা অবস্থায় মৃত্যুর পরবর্তী দৃশ্য ধারন করেন কোন এক মুসল্লি। আর সেই ভিডিও এখন ভাইরাল।

জানা যায়, আবদুল হক আল-হালাবি মসজিদেই বেশি সময় অতিবাহিত করতেন এবং কুরআন তেলাওয়াত করতেন। এদিকে বিষয়টিকে এক 'সৌভাগ্যের মৃত্যু' বলা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়ার প্রসিদ্ধ কারি এবং কুরআনের শিক্ষক শায়খ জাফর আবদুর রহমান একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতরত অবস্থায় ইন্তেকাল করেন। বিডি প্রতিদিন


captcha