IQNA

হুজ্জাতুল ইসলাম মারভারিদের ইন্তেকালে রাহবারের শোক বার্তা

10:33 - August 09, 2017
সংবাদ: 2603601
হুজ্জাতুল ইসলাম মারভারিদের ইন্তেকালে রাহবারের শোক বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী বিপ্লবের মাহামান্য রাহবার হুজ্জাতুল ইসলাম শেখ আলী আসগার মারভারিদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।
হুজ্জাতুল ইসলাম মারভারিদের ইন্তেকালে রাহবারের শোক বার্তা
বার্তা সংস্থা ইকনা: বলিষ্ঠ খতিব এবং মুজাহিদ হুজ্জাতুল ইসলাম শেখ আলী আসগার মারভারিদের ইন্তেকালে আয়াতুল্লাহ খামেনেয়ী শোক প্রকাশ করেছেন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজ্জাতুল ইসলাম শেখ আলী আসগার মারভারিদ একজন মুজাহিদ এবং মু’মিন মুত্তাকি ব্যক্তি ছিলেন। তিনি ইমাম খোমিনির একজন যোগ্য ছাত্র ও কর্মী ছিলেন। ইসলামী বিপ্লবে তার অবদান অনস্বীকার্য। তিনি ইসলামী বিপ্লব কায়েম করতে অক্লান্ত প্রচেষ্টা করেছেন।

আমি তার ইন্তেকালে বিপ্লবী জাতি ও তার পরিবারকে আন্তরিক সমবেদা জানাচ্ছি। তিনি বিপ্লবের সময় এমন বলিষ্ঠ বক্তব্য রাখতেন যার প্রভাবে বহু মানুষ বিপ্লবের সমর্থনকারী হয়ে যান। আমরা তার অবদানের কথা কখনোই ভুলতে পারব না। আল্লাহ তার সকল গোনাহ খাতা মাফ করে দিয়ে তাকে বেহেশত নসিব করুন।

সাইয়্যেদ আলী খামেনেয়ী

৮ আগষ্ট ২০১৭
iqna
captcha