IQNA

ইসরাইলের জন্য লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে

18:54 - August 14, 2017
সংবাদ: 2603637
ইসরাইলের জন্য লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতের প্রতিটি যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পরাজয় হবে ২০০৬ সালের পরাজয়ের চেয়ে অনেক বেশি শোচনীয়।
ইসরাইলের জন্য লজ্জাজনক পরাজিত অপেক্ষা করছে
বার্তা সংস্থা ইকনা: ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের ১১তম বার্ষিকীর এক অনুষ্ঠানে সাইয়্যেদ নাসরুল্লাহ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আজ এমন একটি মহান দিন যেদিন প্রতিরোধ সংগ্রামীরা লেবাননের ওপর আধিপত্য বিস্তারের ইসরাইলি প্রচেষ্টা প্রতিহত করেছিলেন।

হিজবুল্লাহ’র মহাসচিব বলেন, আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করে বিজয়ী হওয়া যাবে না বলে যারা ধারণা করেন তারাই এ ধরনের যুদ্ধে পরাজিত হন। কিন্তু ৩৩ দিনের যুদ্ধে প্রতিরোধ সংগ্রামীরা দিবাস্বপ্ন দেখে জয়ী হননি বরং তারা সত্যিকার অর্থে জান-মাল বাজি রেখে লড়াই করেই জয়ী হয়েছেন। আজ ১১ বছর পরও ইহুদিবাদী শত্রুরা লেবাননের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না।
iqna

captcha