IQNA

22:58 - August 18, 2017
সংবাদ: 2603652

পশ্চিমারা শেষ জামানা সম্পর্কে বেশী ও বলিষ্ঠ কাজ করছে

পশ্চিমারা শেষ জামানা সম্পর্কে আমাদের থেকে বেশী কাজ করছে। তারা ধর্মীয় ও শেষ জামানার আলোচনাকে গির্জা থেকে টেনে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করিয়েছে।

পশ্চিমারা শেষ জামানা সম্পর্কে বেশী ও বলিষ্ঠ কাজ করছে
পশ্চিমারা শেষ জামানা সম্পর্কে বেশী ও বলিষ্ঠ কাজ করছে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম ফুয়াদিয়ান বলেন, যারা ইমাম মাহদীর প্রতি বিশ্বাস রাখে তারা কখনোই দিশাহারা হয় না। কেননা তারা জানে তাদের খোদা আছে এবং ইমাম মাহদী তাদের খেয়াল রাখেন।

আমরা শুক্রবারের যিয়ারাতে ইমাম মাহদীকে এভাবে সলাম দেই। «السلام علیک یا عین الله فی خلقه؛ হে সৃষ্টিজগতে আল্লাহর চক্ষু আপনার প্রতি সালাম। এভাবে আমরা যদি নিজেদেরকে ইমাম মাহদীর সামনে দেখি তাহলে কোন অসুবিধা আমাদের হওয়ার কথা নেই।

আমি যদি ইমাম মাহদীর প্রতি সঠিক বিশ্বাস রাখি যে তিনি জীবিত আছেন, তার আবির্ভাব ঘটবে, তিনি পৃথিবীকে সুন্দরভাবে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন। আর আমিও ঐ রাষ্ট্রে ভূমিকা পালন করতে পারব। তখন আমি খুব প্রফুল্ল ও আনন্দিত থাকব।

বর্তমানে আমাদের উচিত সকল কিছুকে ইমাম মাহদীর আদর্শ রাষ্ট্রের সাথে সামঞ্জস্য করে গড়ে তোলা। আমাদের অর্থ ব্যবস্থা, সামাজিক কর্মকাণ্ড, রাজনীতি, ইবাদত বান্দেগী সবই ইমাম মাহদীর জন্য উপযোগী করে তোলা।

আমরা দেখতে পাই পশ্চিমা দেশগুলোতে মাহদাভিয়াত শেনাসি, শিয়া শেনাসি, আখেরুজ জামান শেনাসির উপর আলাদা গবেষণা কেন্দ্র ও বিভাগ রয়েছে। অথচ আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রীর কোন ধর্মীয় উপদেষ্টা কোন মাহদাভিয়াত সম্পর্কিত উপদেষ্টা নেই। শাবিস্তান
captcha