IQNA

14:16 - September 26, 2017
সংবাদ: 2603924

কলেরার ঝুঁকিতে রোহিঙ্গা শরণার্থীরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কলেরা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কলেরার ঝুঁকিতে রোহিঙ্গা শরণার্থীরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি
কলেরার ঝুঁকিতে রোহিঙ্গা শরণার্থীরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি
বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমের সংখ্যা আনুমানিক ৪ লাখ ৩৬ হাজার। বর্তমানে তারা আনুমানিক ৬৮টি ক্যাম্প ও স্থাপনায় রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসব ক্যাম্পে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি রয়েছে। দ্রুত সময়ের ব্যবধানে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী স্থাপনায় পরিণত হওয়া ক্যাম্পগুলোতে খাবার ও ঔষধের মারাত্মক ঘাটতি রয়েছে।
বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার উচ্চ মাত্রায় ঝুঁকি রয়েছে। বিশেষ করে কলেরা সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। এ কারণে সবাই উদ্বিগ্ন।’
উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার অভিযোগ এনে রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন ও বিতাড়ন শুরু করে মিয়ানমার সামরিক বাহিনী এবং বৌদ্ধ জঙ্গিরা। এরপর বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। শরণার্থীর সংখ্যা এরিমধ্যে ৪ লাখ ছাড়িয়ে গেছে।
iqna





captcha