IQNA

18:22 - October 26, 2017
সংবাদ: 2604165

ইমাম মাহদীর নাম শুনলে উঠে দাঁড়ানোর বিধান

যখনই কোন মজলিসে ইমাম মাহদীর নাম নেয়া হবে তখন সবাইকে উঠে দাঁড়ানো কর্তব্য। কেউ যদি কোন কারণ ছাড়াই উঠে না দাড়ায় তাহলে সেটা ইমাম মাহদীকে অপমান করার শামিল।

ইমাম মাহদীর নাম শুনলে উঠে দাঁড়ানোর বিধান

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নাজমুস সাকিব গ্রন্থে বর্ণিত হয়েছে, একদা ইমাম সাদিক(আ.)-এর বৈঠকে ইমাম মাহদী সম্পর্কে আলোচনা হলে ইমাম জাফর সাদিক(আ.) ইমাম মাহদীর সম্মানে উঠে দাঁড়ান।

বিভিন্ন রেওয়াতে ইমাম মাহদীর প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে বর্ণিত হয়েছে। ইমাম মাহদীর সম্মানে উঠে দাঁড়ানো মোস্তাহাব আবার কোথাও কোথাও ওয়াজিবও বটে।

সুতরাং যখনই কোন মজলিসে ইমাম মাহদীর নাম নেয়া হবে তখনই সবাইকে উঠে দাড়াতে হবে। যদি কেউ কোন কারণ ছাড়া উঠে না দাড়ায় তাহলে সে ইমামকে অপমান করল। শাবিস্তান
captcha