IQNA

মেলবোর্নে ইসলামী কেন্দ্রে আগুন

22:34 - October 29, 2017
সংবাদ: 2604195
মেলবোর্নে ইসলামী কেন্দ্রে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ক্লেটন অঞ্চলের ইসলামিক সেন্টার আগুন লেগেছে।
মেলবোর্নে ইসলামী কেন্দ্রে আগুন

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার (২৭শে অক্টোবর) সন্ধ্যায় ইসলামী সেন্টারের পাশের বাড়ীর পার্কিংয়ে আগুন লাগে এবং পরবর্তীতে সেই আগুন ইসলামী সেন্টারেও লাগে।

ক্লেটন এলাকার নিরাপত্তা কেন্দ্রের পাশেই এই ইসলামী সেন্টারটি। মাত্র কয়েক মাসের মধ্যে ক্লেটন এলাকায় সাত বার অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

ইসলামী সেন্টারের নিরাপত্তা ক্যামেরা দেখা যায় যে, আগুন লাগার পূর্বে এক ব্যক্তি ইসলামী সেন্টারের দিকে অগ্রসর হচ্ছে।

এই ঘটনার কিছুক্ষণের মধ্যে অগুণ লাগানোর অভিযোগে পুলিশ ৪৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ক্লেটনের পুলিশ জানিয়েছে, কেন এই আগুন লাগানো হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

iqna


captcha