IQNA

18:49 - October 31, 2017
সংবাদ: 2604210

আরবাইন উপলক্ষে কারবালায় ১০ দিন সরকারী বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: আরবাইনের শোকানুষ্ঠান উত্তম রূপে পালনের জন্য কারবালার প্রাদেশিক কাউন্সিল উক্ত প্রদেশে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে।

আরবাইন উপলক্ষে কারবালায় ১০ দিন সরকারী বন্ধ
আরবাইন উপলক্ষে কারবালায় ১০ দিন সরকারী বন্ধ

বার্তা সংস্থা ইকনা: কারবালার প্রাদেশিক কাউন্সিলের প্রধান জসিম খাত্তবি এ ব্যাপারে বলেন: আরবাইনের শোকানুষ্ঠান উত্তম রূপে পালনের জন্য ১০ থেকে ২০শে সফর (২১শে অক্টোবর থেকে ১০ নভেম্বর) পর্যন্ত সকল সরকারী অফিস বন্ধ থাকবে।

তিনি বলেন: কারবালার গভর্নর এবং প্রাদেশিক কাউন্সিলের পরামর্শ অনুযায়ী ইমাম হুসাইন (আ.)এর মাযার জিয়ারতকারীদের অধিক সেবা ও নিরাপত্তা প্রদানের জন্য গ্রহণ করা হয়েছে।

জসিম খাত্তবি বলেন: জিয়ারতকারীদের সেবা ও নিরাপত্তা প্রদান বিভাগ ছাড়া সকল অফিস এই দশ দিনের জন্য বন্ধ থাকবে।

এদিকে কারবালা পুলিশ কমান্ড জানিয়েছেন, আরবাইনে জিয়ারতকারীদের সেবা প্রদানের জন্য ৩৫ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

iqna


captcha